আফ্রিকার দঃ সুদানে বিমান ভেঙে মৃত ২০ 

0
158
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আফ্রিকার দক্ষিণ সুদানর বিমানঘাঁটিতে যাত্রিবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক ভারতীয় সহ ২০ জনের। রাষ্ট্রপুঞ্জের মিশন ইন দক্ষিণ সুদান জানিয়েছে, ইউনিটি প্রদেশের একটি তৈলক্ষেত্রের রানওয়ে থেকে রাজধানী জুবার উদ্দেশে ওড়ার পরেই বিমানটি ভেঙে পড়ে।

নিহত যাত্রীদের মধ্যে এক জন ভারতীয়ও রয়েছেন বলে সংবাদ সংস্থার খবরে দাবি। সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের পাইলট ও কো-পাইলটও দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ সুদান সরকার। অন্যেরা সকলেই ওই তৈলক্ষেত্রের কর্মী। গত কয়েক বছরে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে।

২০১৮ সালে একটি যাত্রিবাহী বিমান ভেঙে ১৯ জন মারা গিয়েছিলেন। ২০১৫ সালে জুবার বিমানবন্দর থেকে ওড়ার পর একটি বিমান ভেঙে পড়ায় পাইলট ও কর্মীদের মৃত্যু হয়েছিল।