গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Hooghly তারকেশ্বরে দুয়ারে সরকার ক্যাম্পে পিস্তল নিয়ে শাসানি

    তারকেশ্বরে দুয়ারে সরকার ক্যাম্পে পিস্তল নিয়ে শাসানি

    0
    235
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে পিস্তল নিয়ে শাসানি। তারকেশ্বরের ঘটনা সামনে আসতে ফের প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠেছে।
    জানা গিয়েছে বুধবার থেকে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুব্ধ রামপুর হাইস্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বাধে। তৃণমূলের কোন গোষ্ঠী পরিষেবা দেবে তাই নিয়ে বিবাদ চরমে ওঠে। অভিযোগ সেই সময় নাইটা মাল পাহাড়পুরের উপপ্রধান শেখ মনিরুল ইসলামের দেহরক্ষী পিস্তল বার করে শাসানি দিতে থাকেন। এরপরেই হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বিশাল বাহিনী নিয়ে এলাকায় পৌঁছয়।
    তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজনকে সেখান থেকে বার করে দেন। শুধুমাত্র বিডিও অফিসের লোকজনই দুয়ারে সরকার ক্যাম্প চালাবে বলে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়।