গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National সর্বদল বৈঠকে ওয়াকফ বিল নিয়ে ক্ষোভ বিরোধীদের 

    সর্বদল বৈঠকে ওয়াকফ বিল নিয়ে ক্ষোভ বিরোধীদের 

    0
    129
    ছবি সৌজন্যে : এক্স
    বাজেট অধিবেশনের আগে ওয়াকফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের ক্ষোভে উত্তাল সর্বদল বৈঠক। সূত্রের খবর, সর্বদল বৈঠকে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে কীভাবে বিরোধীদের গুরুত্ব দেওয়া হয়নি, সেটা সম্মিলিতভাবে তুলে ধরেন বিরোধীরা।
    বৃহস্পতিবার সংসদে অ্যানেক্স বিল্ডিংয়ে সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র। বৈঠকে সরকারের তরফে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জেপি নাড্ডারা। বিরোধী শিবিরের মধ্যে কংগ্রেসের তরফে জয়রাম রমেশ, গৌরব গগৈ, কে সুরেশ। তৃণমূল কংগ্রেসের তরফে দুই কক্ষের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন অংশ নেন। অন্য বিরোধী দলগুলিও বৈঠকে যোগ দিয়েছে।সূত্রের খবর, সর্বদল বৈঠকে বিরোধীরা অভিযোগ করেন, ওয়াকফ বিলের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস।
    যৌথ কমিটির বৈঠকেও বিলটির বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে সরব ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের কল্যাণকে বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, বিরোধীদের ক্ষোভ এড়াতে এবার হালুয়া উৎসব বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।