মালদায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

0
212
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষে তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার আকন্দবেরিয়া। অভিযোগ কংগ্রেস সমর্থক অপরাজিত সরকার ওরফে কালু অসীম মণ্ডল নামে এক তৃণমূলকর্মীকে গুলি করে।
ওই গ্রামেরই আরে তৃণমূল কর্মী বিকাশ মণ্ডলকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। দুজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কালু এবং তাঁর দুই সঙ্গী রকি সিং ও চিরঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক পাচার সহ বিভিন্ন মামলা রয়েছে।
ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধেয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২ জানুয়ারি দুলাল সরকার খুনের পর পরপর শ্যুটআউটের ঘটনায় প্রশাসনের ভূমিকার প্রশ্ন তুলেছে বিরোধিরা।