গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National পুওর লেডি রাষ্ট্রপতি, বিতর্কে সনিয়া            

    পুওর লেডি রাষ্ট্রপতি, বিতর্কে সনিয়া            

    0
    140
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পুওর লেডি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। শনিবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

    তার আগে শুক্রবার সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। ৫৯ মিনিটের ভাষণে মূলত কেন্দ্রের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু। সেই প্রসঙ্গে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে সনিয়া গান্ধীকে সাংবাদিকদরা প্রশ্ন করলে, শুরুতে তিনি সরাসরি কিছু বলেননি। তবে, কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সনিয়া গান্ধী বলেছেন, এগুলো মিথ্যা প্রতিশ্রুতি। এরপর রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতির ভাষণ একঘেয়ে ছিল। তখন সনিয়া গান্ধী বলেন, পুওর লেডি, রাষ্ট্রপতি শেষের দিকে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাহুল গান্ধীও কটাক্ষ করে বলেন, তাঁর ভাষণে কথা বড্ড বেশি ছিল। কিন্তু বাস্তবে তা ছিল অন্তঃসারশূন্য ও একঘেয়ে।

    একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বার বার বলা হয়েছে।এদিকে, সনিয়া গান্ধীর এই মন্তব্য নিয়ে সব হয়েছে বিজেপি।বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, অত্যন্ত নিম্নস্তরের নর্দমার রাজনীতি করছে কংগ্রেস।