জিপিএস ট্র্যাক করে বাবার প্রেমিকাকে খুন নাবালকের!

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব

জিপিএস ট্র্যাকারে বাবার প্রেমিকার খোঁজ পেয়েই তাঁর ওপর হামলা চালিয়েছিল নাবালক অভিযুক্ত। তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে মহম্মদ ফারুক আনসারির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রফিয়া সাকিল শেখ।

বিষয়টি জানাজানি হতেই তরুণীকে খুনের পরিকল্পনা করে ফারুকের স্ত্রী এবং তাঁর ১৬ বছরের নাবালক পুত্র। এরপর থেকেই বাবার ওপর নজর রাখতে শুরু করে নাবালক। বৃহস্পতিবার রাত প্রায় ৯ টার দিকে ফারুক তাঁর প্রেমিকাকে নিয়ে বাইপাসের ধারে একটি চায়ের দোকানে বসেছিলেন। গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন দু’জন। তাঁদের অনুসরণ করে সেখানে পৌঁছে যান ফারুকের স্ত্রী শাহজাদি, পুত্র এবং তাঁর এক তুতো ভাই। এরপরেই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন।

কার্যত ধাওয়া করে তরুণীকে এলোপাথাড়ি কোপাতে থাকে বছর ১৬-র ওই নাবালক। রক্তাক্ত অবস্থায় তরুণীকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাঁর মৃত্যু হয়। তদন্তে পুলিশ জানতে পারে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাবার গাড়িকে অনুসরণ করেছিল ওই নাবালক।