গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বাজেট : ১.৭ কোটি কৃষকের জন্য ধনধান্য কৃষি যোজনা

    বাজেট : ১.৭ কোটি কৃষকের জন্য ধনধান্য কৃষি যোজনা

    0
    135
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশের ১.৭ কোটি কৃষকের জন্য পিএম ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি, মহিলা এবং যুবসমাজকে।শনিবার ভাষণের শুরুতেই বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
    বাজেট ভাষণের শুরুটাও করেছিলেন কৃষিক্ষেত্র দিয়ে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল। অর্থমন্ত্রী বড় ঘোষণা করেছেন, কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে।এদিন নির্মলা সীতারমন বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হল পিএম ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট ১০০টি জেলার ১.৭ কোটি কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই ১০০টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। অর্থমন্ত্রীর ব্যাখ্যা, মোট ১০০টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ফসল বিক্রির ব্যবস্থা দেওয়া হবে। এছাড়াও কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য ৫ লাখ পর্যন্ত ঋণ দেওয়া হবে।
    তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমন জানিয়েছেন, ডাল উৎপাদনে আগামী ৬ বছরে আত্মনির্ভর হবে ভারত। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে।