গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ১২ লাখ পর্যন্ত আয়কর ছাড়, ঘোষণা নির্মলার           

    ১২ লাখ পর্যন্ত আয়কর ছাড়, ঘোষণা নির্মলার           

    0
    118
    ছবি সৌজন্যে : সংসদ টিভি
    ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। বাজেটে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার তৃতীয় এনডিএ সরকারের বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার।
    আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এরপর ১২ থেকে ১৬ লাখ টাকা যাদের আয়, তাঁরা ১০ শতাংশ হারে ট্যাক্স দেবেন। এরপর ১৬ থেকে ২০ লাখ রোজগেরেদের জন্য ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লাখ টাকা আয়ে ২৫ শতাংশ আয়কর দিতে হবে। এরপর ২৪ লাখের বেশি রোজগার হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ অবশ্য ৭৫ হাজার টাকাই রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।এছাড়াও  অর্থমন্ত্রীর ঘোষণা করেছেন,  আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল।আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।বিল প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, এতে নিয়ম অনেক সহজ করা হবে। তবে দু’টি কর কাঠামো রাখা হবে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।  প্রবীণদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে বাজেটে।
    ৬০ ঊর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছেন অর্থমন্ত্রী।এছাড়াও ২ লাখ ৪০ হাজার বেড়ে টিডিএস-এ ৬ লাখ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।