গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National শিক্ষাক্ষেত্রে এআই-তে ৫০০ কোটি বিনিয়োগ : অর্থমন্ত্রী 

    শিক্ষাক্ষেত্রে এআই-তে ৫০০ কোটি বিনিয়োগ : অর্থমন্ত্রী 

    0
    98
    ছবি সৌজন্যে : সংসদ টিভি

    শিক্ষাক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, ওই অর্থ ব্যয়ে শিক্ষার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে।

    আগেই তিমি কৃষি, স্বাস্থ্য ও পুনর্নবীকরণযোগ্য শহরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের ঘোষণা করেছিলেন ২০২৩ সালে। এবার ৫০০ কোটি টাকা ব্যয়ে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে।  পাশাপাশি নির্মলা সীতারমন জানিয়েছেন, আইআইটিগুলির ক্ষমতাও বৃদ্ধি করা হবে। গত ১০ বছরে ২৩টি আইআইটির পড়ুয়া সংখ্যা ১০০ শতাংশ বাড়িয়ে ৬৫ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার করা হয়েছে। ২০১৪ সালের পরে প্রতিষ্ঠিত পাঁচটি আইআইটির ক্ষেত্রে অতিরিক্ত পরিকাঠামোর সাহায্যে আরও সাড়ে ৬ হাজার পড়ুয়াকে যুক্ত করা হবে। আইআইটি পাটনার হস্টেল ও অন্যান্য পরিকাঠামোর ক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে।

    সেই সঙ্গেই অর্থমন্ত্রী বলেছেন, আগামিদিনে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য অতিরিক্ত ১০ হাজার আসনের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল লক্ষ্য আগামী ৫ বছরে মোট ৭৫ হাজার অতিরিক্ত আসন তৈরি করা।