গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কেন্দ্রের বাজেটে দিশা দেখছেন শিল্পপতিরা

    কেন্দ্রের বাজেটে দিশা দেখছেন শিল্পপতিরা

    0
    299
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কেন্দ্রের বাজেটে দিশা দেখছেন শিল্পপতিরা। ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের কোনও আয়কর দিতে হবে না।

    অর্থমন্ত্রী নির্মলা সীতারমণে এই ঘোষণায় ব্যাঙ্কার চন্দ্রশেখর ঘোষ, শিল্পপতি সঞ্জয় বুধিয়া, বিবেক জালান, অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরি মনে করছেন এরফলে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা থাকবে।সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও বাড়বে। ফলে বাজারে স্থিতাবস্থা ফিরবে। পাশাপাশি ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ৫ কোটি থেকে বেড়ে ১০ কোটি পর্যন্ত ঋণের ঘোষণা করা হয়েছে। শিল্পপতিদের মতে এরজেরে বেকারত্ব কিছুটা হলেও কমবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এরফলে লাভবান হবে। কারণ এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সংখ্যা বেশি। পাশাপাশি বাজাটে স্বাস্থ্যক্ষেত্রেও নজর দেওয়া হয়েছে।

    ক্যানসার সহ ৩৬টি জীবনদায়ী ওষুধ করমুক্ত হওয়ায় সুফল পাবেন সাধারণ মানুষ। একইসঙ্গে দেশের প্রত্যেক জেলায় ক্যানসার চিকিৎসাকেন্দ্র এবং ডাক্তারদের ঘাটতি মেটাতে বিশেষ করে দেশব্যাপী মেডিক্যাল কলেজগুলোয় ১০ হাজার আসন বৃদ্ধি একটা বড় উদ্যোগ বলেই মনে করছেন শিল্পপতিরা।