বিমানবন্দর-রিসার্চ সেন্টার, বাজেটে ভোটমুখী বিহার 

0
138
ছবি সৌজন্যে : সংসদ টিভি

বিমানবন্দর, আইআইটি থেকে রিসার্চ সেন্টার। মধ্যবিত্তকে স্বস্তি দিয়েও কেন্দ্রীয় বাজেটের নজর ছিল ভোটমুখী বিহারেই। শনিবার সকাল ১১টায় বাজেট সংসদে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

অধিবেশনের শুরুতেই উত্তাল হয় সংসদ। কুম্ভের ঘটনা নিয়ে সংসদে এক দফা সুর চড়ায় বিরোধী শিবির। কিন্তু তাতে বিশেষ পাত্তা না দিয়ে নিজের মন্ত্রীত্বকালের অষ্টম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। চলতি বছরের বাজেটে ভরে গিয়েছে বিহার। মাখানা বোর্ড থেকে বিমানবন্দর, বিহারে এবার উন্নতির জোয়ার। অর্থমন্ত্রী পেশ করা বাজেট অনুযায়ী, ভোজ্য তেল ও ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। আর সেই ঘোষণার পরেই বিহারের জন্য মাখানা বোর্ড তৈরির কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে শুধুই মাখানা বোর্ড নয়।

বিহারে তৈরি হতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির রিসার্চ সেন্টার। এছাড়াও, সম্প্রসারিত করা হবে আইআইটি পাটনা। বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য টাকা দেবে কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রীর।