গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ক্যান্সারের ওষুধে ১০০ শতাংশ ছাড়, চিকিৎসাকেন্দ্রও 

    ক্যান্সারের ওষুধে ১০০ শতাংশ ছাড়, চিকিৎসাকেন্দ্রও 

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমজনতাকে স্বস্তি দিয়ে ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে ১০০ শতাংশ কর ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়াও ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
     শনিবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের সব জেলার হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। সারা দেশে মোট ২০০ টি ক্যান্সার নিরাময় কেন্দ্র তৈরি করা হবে।এই জন্য দেশে চিকিৎসকদের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে দেশজুড়ে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধিতে মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণাও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী বছর বৃদ্ধি করা হবে আরও ১০ হাজার আসন। উন্নত যন্ত্রপাতি এবং ওষুধপত্রের মাধ্যমে ভারতের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর সরকার।
    ওয়াকিবহাল মহলের মতে, তারই প্রতিফলন ঘটল এদিনের বাজেটে। নির্মলা সীতারমন এদিন বাজেটে চিকিৎসা পর্যটনে’র উপর জোর দেওয়ার কথা উল্লেখ করেছেন। সেক্ষেত্রে পিপিপি মডেলে কাজ হবে বলেই জানিয়েছেন তিনি।