
উইন্ডোজ ১১ এর নতুন আপডেটে ইউজারদের জন্য একাধিক গুরুতর সমস্যা দেখা দিয়েছে। ব্লুটুথ থেকে শুরু করে ওয়েবক্যাম পর্যন্ত, একাধিক ক্ষেত্রে ত্রুটি দেখা যাওয়ায় ইউজাররা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মাইক্রোসফট তাদের নতুন আপডেটে সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি, ফাইল এক্সপ্লোরার উন্নতকরণ এবং কোপাইলট এআইকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ইউজাররা আপডেটটি ইন্সটল করার পরেই একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাইক্রোসফট ইতিমধ্যেই কয়েকটি সমস্যা সমাধানের চেষ্টা করলেও নতুন ত্রুটিগুলো ইউজারদের দৈনন্দিন কাজকর্মে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করছে।উইন্ডোজ ১১ এর নতুন আপডেটের প্রধান সমস্যাগুলোর মধ্যে আছে ক্রিটিকস ইন্সটলেশন সমস্যা,ক্রিটিকস এসআরএ ২৪১১ ইউজাররা এই আপডেট ইন্সটল করতে পারছেন না।দেখা যাচ্ছে কিছু ব্লুটুথ হেডফোনে অডিও কাজ করছে না, এমনকি পুনরায় সংযোগ স্থাপন করলেও সমস্যা থেকে যাচ্ছে। আবার,আপডেটের পর কিছু পিসি ওয়েবক্যাম শনাক্ত করতে পারছে না, বিশেষ করে ডেলের ফোর কে মনিটরের ওয়েবক্যামে এই সমস্যা দেখা গেছে।গেম খেলার সময় অল্ট এবং ট্যাব একসাথে প্রেস করলে গেম ফ্রিজ হয়ে যাচ্ছে বা ক্র্যাশ করছে।আপডেট ইন্সটলেশন সমস্যা,সিডি বা ইউএসবি দিয়ে উইন্ডোজ ২৪ এইচ টু ইন্সটল করলে পরবর্তী আপডেটগুলো পিসিতে ইন্সটল করা যাচ্ছে না।অটো এইচডিআর চালু থাকলে কিছু গেমের রং সঠিকভাবে দেখাচ্ছে না।সেইসঙ্গে ইজি অ্যান্টি চিট সফটওয়্যারটি উইন্ডোজ আপডেটের সঙ্গে ঠিকমতো কাজ করছে না, ফলে কিছু ইউজারের পিসির স্ক্রিন নীল হয়ে যাচ্ছে।
অন্যদিকে ইন্টেল ১১ জেন প্রসেসরের ড্রাইভার সমস্যার কারণে পিসির স্ক্রিন নীল হয়ে যাচ্ছে। এছাড়া ক্রোমিয়ামভিত্তিক অ্যাপ যেমন ক্রোম ও এজ-এ মাউস পয়েন্টার মাঝে মাঝে উধাও হয়ে যাচ্ছে।
