
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছাননি। যদিও তার ফ্যানদের আশা, বিয়ে করবেন ভাইজান।
এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পাত্রী কি আমিশা পাটেল? সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠলে ফ্যান ফলোয়ারদের সঙ্গে নিজের ইচ্ছের কথা জানান আমিশা।তার পরেই এই দুজনের বিয়ে হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। যেহেতু সালমান ও আমিশা দু’জনেই এখনও অবিবাহিত। তা হলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা রয়েছে, মজার ছলেই এমন প্রশ্ন আসে এক ফ্যানের কাছ থেকে।সেই প্রসঙ্গে আমিশা পাটেল এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্যানদের আবদার, সালমান খুবই যোগ্য। তিনিও উপযুক্ত। দেখতেও সুন্দর,সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত। আমিশা পাটেল বলেছেন,এসব শুনে ভাবলেন, এ তো দারুণ,কারণ এমনিতেও দেখতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সবাই। কাহো না পেয়ার হ্যায় ছবির পরে তাঁকে আর হৃত্বিককে সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন।হৃত্বিক তার বিয়ের কথা ঘোষণা করতেই সবার মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।এর আগেও এক ফ্যান এক অনুষ্ঠানে আমিশাকে সরাসরি বলেছিলেন,সালমান খানকে তার বিয়ে করা উচিত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, সালমান এখনও বিয়ে করেননি। তিনিও অবিবাহিত।এরপর ফ্যানদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে অভিনেত্রী জানতে চান, তাঁরা কী চান,দুজনে বিয়ে করবেন না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁন্ধবেন? সেদিনই মজা করে অভিনেত্রী বলেছিলেন,তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না।
আমিশা বলেছিলেন,তিনি তো বিয়ের জন্য কবে থেকেই তৈরি, কিন্তু ছেলে খুঁজে পাচ্ছেন না। উল্লেখ্য সালমান খান ও আমিশা পাটেলকে শেষ দেখা গেছে ২০০২ সালে, ডেভিড ধওয়ান পরিচালিত,ইয়ে হ্যায় জলওয়া সিনেমাতে।







