গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs নৈহাটিতে নৃশংস খুন, পরদিনই সরানো হল সিপি রাজোরিয়াকে

    নৈহাটিতে নৃশংস খুন, পরদিনই সরানো হল সিপি রাজোরিয়াকে

    0
    100
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    নৈহাটিতে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুনের পরদিনই ব্যারাকপুরের কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল অলোক রাজোরিয়াকে। ব্যারাকপুরের নতুন সিপির দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার ঠাকুর।
    এর আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার অপরাধ পদে ছিলেন। কিছুদিন কমিশনারের দায়িত্বও সামলেছেন। কারা বিভাগের ডিআইজিও ছিলেন অজয় কুমার ঠাকুর। অন্যদিকে অলোক রাজোরিয়াকে ডিআইজি ট্রাফিক পদে পাঠানো হয়েছে। একইসঙ্গে এসপি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায়কে সেকেন্ড ব্যাটেলিয়নে পাঠানো হয়েছে। যদিও নবান্ন-র তরফে এটিকে রুটিন বদলি বলা হয়েছে। গত কয়েক মাস ধরে বেশকয়েকটি খুনের ঘটনা ঘটেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়। শুক্রবার প্রকাশ্যেই তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে মাথা থেঁতলে খুন করা হয়। খুনের সেই হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে এসেছে। খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। রাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    শুক্রবারই জগদ্দলে রাজকুমার চৌধুরি এক জুটমিল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এর আগে নৈহাটিতে উপনির্বাচনের দিন ভাটপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল নেতা অশোক সাউ।