গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home South 24 Pgs পাথরপ্রতিমা সমবায়ে কোনও আসনই পেল না তৃণমূল

    পাথরপ্রতিমা সমবায়ে কোনও আসনই পেল না তৃণমূল

    0
    1217
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাথরপ্রতিমায় সমবায় ভোটে একটিও আসন পেল না রাজ্যের শাসক দল। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লক, যেখানে দূর্বা চটি গ্রাম পঞ্চায়েতের ১৫ টি মধ্যে ১৪টিই তৃণমূলের দখলে।
    সেই দূর্বা চটি রাধাকৃষ্ণনগর কৃষি উন্নয়ন সমিতির একটি আসনও দখলে রাখতে পারল না তৃণমূল। ৪২টি আসনের সবকটিই কংগ্রেস-বামেদের দখলে গিয়েছে।
    সবকটি আসন দখলের পর আবির মেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বাম-কংগ্রেস কর্মীরা। পাথরপ্রতিমা সমবায়ে সবকটি আসন দখল, বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছেন জোট প্রার্থীরা।