গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata কুয়াশায় ‘গরম’ কলকাতা, তাপমাত্রা কমার পূর্বাভাস হাওয়া অফিসের

    কুয়াশায় ‘গরম’ কলকাতা, তাপমাত্রা কমার পূর্বাভাস হাওয়া অফিসের

    0
    124
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ঠান্ডার দেখা নেই, তার মধ্যেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। বেলা বাড়লেও জারি রয়েছে কুয়াশার দাপট।
    অনেক জায়গাতেই দৃশ্যমান্যতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার রাত্রি থেকে সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হতে পারে। দিন তিনেক পর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে ঘন কুয়াশার জেরে রবিবার ভোর থেকেই ব্যাহত হয়েছে বিমান চলাচল।
    বিমানবন্দর সূত্রে খবর, কম দৃশ্যমান্যতার জেরে ১০ টি বিমান ছাড়তে দেরী হয়েছে। বেশ কিছু বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে।