গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National অযোধ্যায় তরুণীকে যৌন নিগ্রহ করে খুন

    অযোধ্যায় তরুণীকে যৌন নিগ্রহ করে খুন

    0
    814
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অযোধ্যায় তরুণীকে যৌন নিগ্রহ ও খুনের ঘটনার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ২২ বছরের ওই তরুণী। এরপরই গ্রামের বাইরে একটি ড্রেন থেকে উদ্ধার হয় নিখোঁজ তরুণীর দেহ।
    গ্রামের মাঠে তরুণীর রক্তমাখা জামাকাপড় দেখতে পায় স্থানীয়রা। অদূরের স্কুলেও রক্তের দাগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে গিয়েছে। গ্রামবাসী এবং নিহত তরুণীর পরিবারের অভিযোগ, শুক্রবার রাতেই মেয়ে নিখোঁজের কথা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু প্রথমে পুলিশ কোনও গুরুত্ব দেয়নি। শনিবার বিকেলের দিকে গ্রামের মাঠে রক্তমাখা জামাকাপড় পড়ে রয়েছে খবর পেয়ে নিখোঁজ তরুণীর পরিবার সেটি তাঁদের মেয়ের পোশাক বলে চিহ্নিত করেন। পুলিশের সিইএও আশুতোষ তিওয়ারি বলেন, অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ করা হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
    রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা ঘটনায় সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।