গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Nadia জয়নগরে গৃহবধূকে যৌন নির্যাতন-খুনের চেষ্টার অভিযোগ

    জয়নগরে গৃহবধূকে যৌন নির্যাতন-খুনের চেষ্টার অভিযোগ

    0
    218
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফের এক গৃহবধূকে যৌন নির্যাতনের পর খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার কথা চাউর হতেই উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার।

    বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। স্থানীয়দের দাবি, শনিবার রাতে ফাঁকা মাঠে মহিলার আর্তনাদ শুনে ছুটে যান কয়েকজন। অসুস্থ অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে জয়নগর থানায় খবর দেন স্থানীয়রাই। নির্যাতিতাকে উদ্ধারের পর প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি মগরাহাট এলাকায়। তাঁকে নির্যাতনের পর গলায় ওড়না জড়িয়ে খুনের চেষ্টা করেন পরিচিত এক যুবক। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    অন্যদিকে নদিয়ার রানাঘাটে এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুই আসামীকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত।