গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North 24Pgs সিপি বদলের দিনেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেফতার

    সিপি বদলের দিনেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেফতার

    0
    780
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্যারাকপুরের সিপি অজয় ঠাকুর দায়িত্ব নেওয়ার দিনেই নৈহাটিতে তৃণমূল কর্মীকে নৃশংস খুনে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অক্ষর গণ নানে ওই ব্যক্তি মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক।
    শনিবারই অলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় অজয় ঠাকুরকে। দায়িত্ব পেয়েই শনিবার রাতে নৈহাটি থানায় যান তিনি। এরপরেই রাতে অভিযান চালিয়ে অক্ষর গণকে গ্রেফতার করে পুলিশ। এফআইআরে অক্ষয় গণের নাম ছিল।
    আটক করা হয়েছে আরও ৪ জনকে। তবে মূল অভিযুক্ত রাজেশের এখনও খোঁজ মেলেনি। শুক্রবার দুপুরে নৈহাটির গৌরিপুর এলাকায় গুলি-ইট দিয়ে থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে।