
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মহা সমারোহে আয়োজিত হয়েছে সরস্বতী পুজো। বিশুদ্ধ পঞ্জিকা মতে রবিবার সকাল ৯টা ১৫মিনিট থেকে শুরু হয়ে যায় পুজো।
মিশনের আবাসিকরা এদিন নিষ্ঠাভরে পুষ্পাঞ্জলী দিয়েছে। দুপুরে অন্নভোগের পর বিকালে সন্ধ্যারতি হয়। মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই পুজোর আয়োজন করেছিল।
অন্যদিকে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এদিন খোশমেজাজে দেখা যায়। কন্যা সানাকে নিয়ে স্ত্রী ডোনা গাঙ্গুলির নাচের স্কুল দীক্ষা মঞ্জুরিতে গিয়ে অঞ্জলি দেন সৌরভগঙ্গোপাধ্যায়।




