কুয়াশার দাপট, ফিরছে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

0
792
ছবি সৌজন্যে : নিজস্ব
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলি। কুয়াশার জেরে বিমান, ফেরি, ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজ্যের ফের হিমেল পাওয়ার পরশ মিলবে। একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।
সপ্তাহের মাঝে তাপমাত্রা একটু বৃদ্ধির পর সপ্তাহান্তে ফের নেমে যাবে তাপমাত্রা। এই পারদ ওঠানামার মধ্যে দিয়েই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে শীত।