গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North 24Pgs হরিণঘাটায় পুলিশি প্রহরায় সরস্বতী পুজো, নন্দীগ্রামেও

    হরিণঘাটায় পুলিশি প্রহরায় সরস্বতী পুজো, নন্দীগ্রামেও

    0
    869
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নজিরবিহীনভাবে পুলিশের উপস্থিতিতে সরস্বতী পুজো সাঙ্গ হয়েছে নদিয়ার হরিণঘাটায়। নামানো হয়েছিল র‍্যাফ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কচিকাঁচাদের বাগদেবীর আরাধনায় স্কুলে যেতে হয়েছে কচিকাঁচাদের।
    কলকাতা যোগেশচন্দ্র চৌধুীর আইন কলেজে মতো এখানেও কেন পুলিশের উপস্থিতিতে পুজো করতে হয়েছে? স্থানীয়দের দাবি, এবছরই প্রথম দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। এই খবর পেয়েই নাকি স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও হন স্থানীয় এক তৃণমূল নেতা বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হয়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। পরে বিডিও মহর্ষিতা বিশ্বাস জানান, আর পাঁচটা স্কুলের মতোই নির্বিঘ্নেই পুজো হয়েছে এখানে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সীতানন্দ কলেজে টিএমসিপি-এবিভিপির দ্বন্দ্বে পুজো শুরু করাই যায়নি বলে অভিযোগ।
    কোন পক্ষে ব্রতী থাকবে, সেই নিয়েই নাকি পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে কলেজে। যদিও এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন দুই দলের ছাত্রনেতারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।