
ম্যানহোলের গভীরতা ১০ ফুটেরও বেশি। অথচ ঠিকাদার সাফাইকর্মীদের আলিমুদ্দিন জানিয়েছিলেন গভীরতা মেরেকেটে ৬ফুট। তার উপর সাফাইকর্মীদের যথাযথ প্রশিক্ষণ এবং সেফটি কিটও দেওয়া হয়নি।
রবিবার লেদার কমপ্লেস্কের ম্যানহোলে ফরজেম শেখের মৃত্যুর পর গ্রেফতার হওয়া ঠিকাদার আলিমুদ্দিন শেখের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ফরজেমের পুত্র জাহাঙ্গির। এই ঘটনায় মৃত লালগোলার আরও এক শ্রমিক হাসিবুর রহমানের দাদার দাবি, জীবনের ঝুঁকি রয়েছে কখনই ম্যানহোলে নামতেন না তাঁর ভাই। অন্যদিকে ম্যানহোল কাণ্ডে ন্যাজাটের সুমন সরদারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাড়িতে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, চার সন্তানের সংসার সুমনের। ম্যানহোল কাণ্ডে যথাযথ পুলিশি তদন্তের দাবি জানিয়ে, পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আবেদন জানিয়েছে সরদার পরিবার।
কেএমডিএ এবং পুলিশ পৃথক পৃথক ভাবে তদন্ত চালাবে বলে সোমবার জানিয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিম।





