গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কলকাতা এয়ারপোর্টই হাব, সরাসরি যোগ ইউরোপের সঙ্গে

    কলকাতা এয়ারপোর্টই হাব, সরাসরি যোগ ইউরোপের সঙ্গে

    0
    806
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণ-পূর্বের দেশগুলি এবং ইউরোপের সঙ্গে কলকাতার বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা আরও স্বচ্ছন্দ করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী।
    সংসদে এ নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী কিনঞ্জারাপু রামমোহন নাইডু বলেছেন, দেশের মধ্যে অন্যতম সেরা বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে কলকাতা। ইতিমধ্যেই এই বিমানবন্দরের বয়স ১০০ বছরের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কলকাতা বিমানবন্দরের হাত ধরে যোগাযোগ ব্যবস্থা কী করে আরও উন্নত করা যায় সেদিকে কেন্দ্রের সর্বদা নজর রয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের পূর্ব দিকে থাকা দেশগুলির সঙ্গে যাতে ভারতের সম্পর্ক আরও জোরদার হয় তার জন্যও কলকাতা বিমানবন্দরের দিকে নজর রয়েছে। এটাকে হাব করে যাতে কাজ চালানো যায় সেদিকে নজর রয়েছে।
    এর আগে রাজ্য বিধানসভায় আলোচনা হয়েছিল এ নিয়ে। ইউরোপে সঙ্গে কলকাতা বিমানবন্দরের সরাসরি বিমান পরিষেবা চালু নিয়ে উঠেও এসেছিল নানা মত।