গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National রাহুলের মিথ্যাচার দেশের ক্ষতি করছে : জয়শঙ্কর 

    রাহুলের মিথ্যাচার দেশের ক্ষতি করছে : জয়শঙ্কর 

    0
    873
    ছবি সৌজন্যে : এক্স
    রাহুল গান্ধী রাজনৈতিক কারণে মিথ্যে বলে থাকতে পারেন, কিন্তু তিনি বিশ্বের মঞ্চে ভারতের ক্ষতি করছেন।
    তাঁর আমেরিকা সফর নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুলের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।লোকসভায় বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের সময় যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয় তা নিশ্চিত করতে আমেরিকা সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী। এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।এক্স পোস্টে জয়শঙ্কর লিখেছেন, রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে মিথ্যে অভিযোগ করেছেন। তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সেক্রেটারি অফ স্টেট এবং এনএসএ-এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কনসাল জেনারেলদের একটি মিটিংও ছিল। তাঁর থাকার সময় পদে বসতে চলা এনএসএ তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন।
    বিদেশমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে কোনও আলোচনাই হয়নি। এই ধরনের কোনও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যান না।