গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National আত্মহত্যা কাবালি খ্যাত প্রযোজক কে পি চৌধুরী-র

    আত্মহত্যা কাবালি খ্যাত প্রযোজক কে পি চৌধুরী-র

    0
    761
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    বক্স অফিসে ঝড় তুলেছিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত কাবালি ছবি। সেই ছবির প্রযোজক কে পি চৌধুরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে উত্তর গোয়ার এক গ্রামের বাড়ি থেকে।
    পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন বছর চুয়াল্লিশের কে পি চৌধুরী। তাঁর আকষ্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে। উল্লেখ্য, ২০২৩ সালে মাদক চক্রের সঙ্গে নাম জড়িয়েছিল কে পি চৌধুরীর। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেফতারও করা হয়। এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদ ভুগছিলেন প্রযোজক বলে পরিবার সূত্রে দাবি।

    সিনেমা দুনিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সম্প্রতি চরম অর্থকষ্টে ভুগছিলেন। সেই কারণের আত্মহত্যা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।