
প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ। দীর্ঘ ক্যারিয়ারে সুরেলা কণ্ঠের পাশাপাশি নিজের সরল ব্যক্তিত্বের জন্য পরিচিত তিনি।
তবে তিনিই সমালোচিত। সম্প্রতি এক লাইভ পারফরম্যান্সে মহিলা ফ্যানের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন উদিত নারায়ণ। এর পরই জনতার কাঠগড়ায় গায়ক।উদিতকে তার বয়স এবং ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে। বিতর্ক তুঙ্গে উঠতেই নিজের পক্ষে সাফাইও দিয়েছেন উদিত নারায়ণ।কিন্তু এর মাঝেই বন্ধু উদিতকে খিলাড়ি বলে বাহবা দিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য।আর তা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার মুখে পড়েছেন অভিজিৎও।সোশ্যাল মিডিয়ায় উদিতের সঙ্গে ছবি পোস্ট করে রসিকতার সুরেই অভিজিৎ উদিতকে খিলাড়ি বলে আখ্যা দিয়েছেন। অভিজিতের পোস্ট দেখে বেশ ক্ষিপ্ত নেটিজেনরা, অনেকে ভীমরতি বলেও গায়ককে কটাক্ষ করেছেন।সেই ভিডিওর কমেন্টে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, যেমন বন্ধু তেমন মন্তব্য।এদিকে চুমু নিয়ে ভাইরাল ভিডিও প্রসঙ্গে উদিত নারায়ণ বলেছেন ফ্যানেরাই আসলে পাগল হয়ে যান। তাঁরা এমন নন, তাঁরা ভদ্র মানুষ।কিছু লোকের এতে উৎসাহ থাকে। তাঁরা এটার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন। ভিড়ের মধ্যে এত মানুষ, দেহরক্ষীও উপস্থিত। তবে ফ্যান ফলোয়াররা মনে করেন, তাঁরা দেখা করার সুযোগ পাচ্ছেন,তাই কেউ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করছেন, কেউ চুমু খাচ্ছেন।এগুলো সবই ভালোবাসা, এটাকে এত পাত্তা দেওয়া উচিত নয়।এদিকে তিন দশকের সংগীতজীবন উদিত নারায়ণের। বলিউডে কেয়ামত সে কেয়ামত তাক থেকে শুরু করে হালের,স্টুডেন্ট অব দ্য ইয়ার পর্যন্ত অজস্র সিনেমায় কালজয়ী গানের গায়ক তিনি। শুধু হিন্দি নয়, উদিত গান গেয়েছেন,বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, কন্নড়, নেপালি, ভোজপুরি, ওড়িয়া, সিন্ধিসহ নানা ভাষায়।
জিতেছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। ইতিহাসে অন্যতম সেরা গায়ক হিসেবেই পরিচিত উদিত নারায়ণ।







