গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’

    দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’

    0
    1264
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    রঘু ডাকাত-এর মহরৎ সেরে দুপুরে রবিবাসরীয় আড্ডা। আর বিকেলেই মহাচমক দেবের।

    প্রযোজক অতনু ঘোষের সঙ্গে প্রজাপতি টু ছবির ঘোষণা। প্রযোজনা সংস্থায় বাগদেবীর আরাধনার পরই সিক্যুয়েলের ঘোষণা করেছেন প্রযোজক অতনু। হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও।তেইশে দেব-মিঠুনের প্রজাপতি ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা।লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল।এবার সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করেছেন অতনু রায়চৌধুরী।জানা গিয়েছে, চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে।আর ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে প্রজাপতি টু। অতঃপর পুজোয় রঘু ডাকাত-এর হুঙ্কারের পর যে বড়দিনের বক্স অফিসেও দেবের দৌড়াত্ম্য চলবে,এমনটা আন্দাজ করাই যায়। উপরন্তু মিঠুন ম্যাজিক।দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট। উল্লেখ্য প্রজাপতি সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা।এদিকে ২৪ -এ দেবের ঝুলির গল্প মানেই ব্লকবাস্টার,খাদান।তার উপর নতুন বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন দেব।তবে এখনও আরও এক নতুন গল্প বলা বাকি। যে গল্পে উড়বে প্রজাপতি,আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।শোনা গিয়েছিল, নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে।তবে লন্ডনে সেইসময় প্রবল ঠান্ডা হওয়ার কারণে ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল।

    উল্লেখ্য গত তিন বছর ধরে বড়দিনের বক্স অফিস মানেই দেব-অভিজিৎ-অতনু ত্রয়ীর ছবি। এবারেও সেই ধারা বজায় থাকছে।