গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Nadia ছাত্রকে বিয়ের পর ইস্তফা অধ্যাপিকার

    ছাত্রকে বিয়ের পর ইস্তফা অধ্যাপিকার

    0
    314
    ছবি সৌজন্যে : ফাইল
    বিয়ে বিতর্কে শেষপর্যন্ত ইস্তফা দিয়েছেন ম্যাকাউটের অধ্যাপিকা। হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়।
    এরপরেই ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে। যদিও নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল পুরো বিষয়টি প্রজেক্টের অংশ, নাটকের অংশ। কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে অধ্যাপিকা বিয়ের সব আচার, মালাবদল থেকে সিঁদুরদান সবকিছুই করতে দেখা গিয়েছে।
    ম্যাকাউটের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার নাটক তত্ত্ব খারিজ করে দেয়। এরপরেই পদত্যাগ করেছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়।