
ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ নিতে গিয়ে প্রগতি ময়দান থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৪ অভিযুক্ত। গাড়ির সামনে লাগানো ছিল কলকাতা পুরসভার বোর্ড।
আর পিছনে লাগানো ছিল চিকিসকের স্টিকার। এই গাড়ি করেই ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ ওঠে। ৪ অভিযুক্তকে গ্রেফতারের পর উদ্ধার করা হয়েছে ব্যবসায়ীর ছেলেকে। বাজেয়াপ্তা করা হয়েছে গাড়িটিও। জানা গিয়েছে ওষুধ ব্যবসার জন্য সঞ্জয় রজক নামে এক ব্যক্তির থেকে কিছু টাকা ধার করেছিলেন ব্যবসায়ী। সুদ সহ সেই টাকা শোধ না করায ঝামেলা শুরু হয়। ব্যবসায়ীর দাবি মঙ্গলবার দুপুরে তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে যান সঞ্জয় সহ কয়েকজন যুবক। ধারের টাকা সুদ সহ শোধ করার জন্য চাঁপ দেন তাঁরা। ব্যবসায়ীর দাবি অভিযুক্তরা চলে যাওয়ার পরেই মোবাইল ফোনে একটি ভিডিও বার্তা আসে। সেখানে তাঁর ছেলে জানায় বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করা হয়েছে। টাকা না দিলে মেরে ফেলা হবে। ফোনে দেড় লাখ টাকা দাবি মুক্তিপণ দাবি করা হয়। হাওড়ার একটি জায়গায় টাকা দিতে বলা হয়। এরপরেই প্রগতি ময়দান ধানার দ্বারস্থ হন ব্যবসায়ী। পুলিশের নির্দেশ মতই ওই ব্যবসায়ী টাকা নিয়ে বেরোন হাওড়ার দিকে। পিছেন তাঁকে সিভিল ড্রেসে অনুসরণ করতে থাকে পুলিশ।
টাকা দিয়ে ছেলেকে নেওয়ার সময়ই ঝাঁপিয়ে পড়ে পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।






