গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata চিনারপার্কে বাসের ধাক্কায় মৃত্যু, বিদ্যাসাগর সেতুতে পরপর গাড়িতে ধাক্কা

    চিনারপার্কে বাসের ধাক্কায় মৃত্যু, বিদ্যাসাগর সেতুতে পরপর গাড়িতে ধাক্কা

    0
    2997
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সেকেন্ড হুগলি ব্রিজে বাস দুর্ঘটনার মধ্যে চিনার পার্কে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ২১১ রুটের একটি বাস গিয়ে ধাক্কা মারে বাইক আরোহীকে।
    ঘটনাস্থলে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে বাস চালককে। জানা গিয়েছে রেসকোর্সের কাছে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারে ধুলাগড় থেকে নিউটাউনগামী বাসটি। প্রথমে একটি গাড়ি, পরে একটি ছোট মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরে রেলিং ভেঙে ফুটপাথে উঠে যায় বাসের চাকা। সংঘর্ষের জেরে পণ্যবাহী গাড়িটি উল্টে যায়।
    বাসের ধাক্কায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।