গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ‘টাকার খেলা’ বিতর্কে মদনের ক্ষমা, নাটক বললেন শমীক

    ‘টাকার খেলা’ বিতর্কে মদনের ক্ষমা, নাটক বললেন শমীক

    0
    1090
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    তৃণমূলে টাকার খেলা সংক্রান্ত মদন মিত্রের মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল।
    এবার বিতর্কের মুখে ক্ষমা চাইলেন কামাহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন তিনি। তাঁকে ভুল না বুঝে ক্ষমা করার জন্য আবেদন জানিয়েছেন, একইসঙ্গে তাঁর দাবি, সংবাদমাধ্যমের একাংশ তাঁর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে। তবে ঠিক কী বলেছিলেন মদন? সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, তৃণমূলে ভাল দফতরের মন্ত্রী হতে গেলে ১০ থেকে ২০ কোটি পর্যন্ত দিতে হয়। তাঁর এই বক্তব্যের পরই মাঠে নেমে পড়ে বিরোধীরা। বিজেপি, সিপিএম, কংগ্রেস-এর আক্রমণের তীর ধেয়ে আসতে থাকতে তৃণমূলের দিকে। গোটা ঘটনায় বেশ চাপে পড়ে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে খোদ বলতে শোনা যায় জনসমক্ষে এধরণের বিতর্কিত মন্তব্য করা উচিত নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণাত্মক ভঙ্গিতে তৃণমূলকে বিঁধে বলেন, শাসক দলের আসল রূপ প্রকাশ পেয়েছে। কাকদ্বীপের এক ব্যবসায়ী কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও দাবি করেন শুভেন্দু। এরপর সোমবার আবার মদনের মুখে উঠে আসে আইপ্যাকের নাম।
    তবে বেগতিক বুঝে নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী ঘুরে শেষমেশ ক্ষমা প্রার্থনাই করতে হয়েছে রঙিন মদন মিত্রকে। মদনের ক্ষমা প্রার্থনাকে নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।