
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে স্মার্ট ব্যাপার বলেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস।
সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে চলা উদ্বেগের মধ্যে গত মাসে ১৬ বছরের কম বয়সীদের এ ধরনের প্রযুক্তি প্ল্যাটফর্মের ব্যবহার নিষিদ্ধ করার জন্য ভোট দিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট।এ বিষয়টিকে অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট ব্যবহারের বিরুদ্ধে বিশ্বের অন্যতম কঠোর ব্যবস্থাগুলোর মধ্যে একটি।অস্ট্রেলিয়াতে এক বছরের মধ্যে পুরোপুরি কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়ম অনুসারে,ইনস্টাগ্রাম,টিকটক ও ফেসবুকের মতো বিভিন্ন প্ল্যাটফর্মকে ১৬ বছরের কম বয়সী ইউজারদের ব্লক করতে হবে অন্যথায় ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে এসব প্রযুক্তি কোম্পানিকে।এরপরেই,ছোটবেলায় প্রযুক্তির সঙ্গে নিজের সখ্যতার কথা বলতে গিয়ে বিল গেটস বলেছেন, যা কিছু আপনাআপনি আসে তার অতিরিক্ত ব্যবহারও হতে পারে। বলছেন যে, কিছু মানুষ বলেন, তাদের সন্তানরা খুব বেশি পড়াশোনা করে। ফলে, তাদের আসলে বাইরে গিয়ে খেলাধুলা করা উচিত।মোবাইল ফোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য উল্লেখ করে বিল গেটস বলেছেন, তিনি মনে করেন,শিশুদের ফোন নিষিদ্ধের বিষয়টি ন্যায়সঙ্গত।ভিডিও গেমের ক্ষেত্রেও একই কথা বলবেন। আর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিংয়ের বিষয়ে তো এ কথা আরও বেশি সত্যি।এ নিয়ে অনেক কিছু ভাবতে হবে, বিশেষ করে শিশুরা কীভাবে মোবাইল ফোন ব্যবহার করছে তার বেলায়। এমনকি প্রাপ্তবয়স্করাও ডিভাইসটি কীভাবে ব্যবহার করছে তা নিয়েও ভাবা উচিত।
নিজের নাতি-নাতনিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে গেটস বলেছেন, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখার এই ধারণা,যা অস্ট্রেলিয়া কার্যকরের চেষ্টা করছে তা সুফল বয়ে আনবে কি না,এমনটি দেখার দরকার আছে। তাঁর ধারণা, এটি বুদ্ধিমানের মতো কাজ হবে।
