গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports অস্ট্রেলিয়ান হল অব ফেমে মাইকেল বেভান

    অস্ট্রেলিয়ান হল অব ফেমে মাইকেল বেভান

    0
    600
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেয়েছেন মাইকেল বেভান। এতদিন টেস্টের সাদামাটা পরিসংখ্যানের জন্য অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা পাচ্ছিলেন না তিনি।

     তবে নিয়মে পরিবর্তন আনার পর এই অভিজাত তালিকায় জায়গা পেয়েছেন দ্য ফিনিশার নামে পরিচিত এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন বেভান। ২৩২ ওয়ানডেতে ৫৩.৫৮ গড়ে তিনি করেছেন ৬ হাজার ৯১২ রান। তার মধ্যে আছে ১৯৯৬ সালের ১ জানুয়ারি সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ বলে চার মেরে এনে দেওয়া জয়।সেটা ওয়ানডে ক্রিকেটের আইকনিক মুহূর্তের একটা হয়ে আছে।২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮২ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে বেভান নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে। ৯৫ বলে খেলেছিলেন ১০২ রানের অনবদ্য ইনিংস। পরের বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৪ তার সেরা ইনিংসগুলোর একটি।

    ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখা বেভান হল অব ফেমে জায়গা পেতে পারতেন গত ১৫ বছর ধরে কিন্তু টেস্ট ক্রিকেটে ১৮ ম্যাচের সাদামাটা পারফরম্যান্সের জন্য জায়গা হচ্ছিল না তার।