গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Jalpaiguri সীমান্তে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য

    সীমান্তে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য

    0
    578
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অনুপ্রবেশকারী বিতর্কে বিরোধীদের লাগাতার আক্রমণে এবার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
    সেখানকার বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখে জলপাইগুড়ির বিন্নাগুড়ি এবং মালদহের নারায়ণপুরে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে নদিয়ার করিমপুরে বিএসএফকে জমি দেওয়ার কথা জানানো হয়েছিল।
    বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ভুয়ো পাসপোর্ট চক্র, তারপরে রাজ্য থেকে একাধিক জঙ্গি এবং অনুপ্রবেশকারী ধরা পড়ার পর সীমান্ত সুরক্ষায় রাজ্যের কাছে বেশকিছু জায়গায় জমি চেয়ে আবেদন করেছিল বিএসএফ। এরপরেই বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।