
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
সোমবার ভারত সফরে এসেছেন ভুটানের রাজা। এরপরই মহাকুম্ভ মেলায় যোগ দিতে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক লখনউ পৌঁছান। সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। সঙ্গে ভারতীয় ঐতিহ্য মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের সময় আরতি করতে দেখা যায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক ও যোগী আদিত্যনাথকে।উত্তরপ্রদেশে সোমবার যখন বিমানবন্দরে নামেন ওয়াংচুক, তখন তাঁর পরনে ছিল ভুটানের পুরুষদের ঐতিহ্যশালী পোশাক,হাঁটুর নীচ পর্যন্ত লম্বা, ঘো এবং কেরা বা, বেল্ট। বিমানবন্দরে নামতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর গায়ে একটি গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন। মঙ্গলবার দেখা গিয়েছে যোগীর সঙ্গে পুণ্যস্নান করার সময়ে সেই রাজার পরনে ছিল গেরুয়া কুর্তা এবং পাজামা।
স্নানের আগে সূর্যপুজোতেও অংশ নেন ভুটানের রাজা। মহাকুম্ভ উপলক্ষে নবনির্মিত মহামণ্ডলেশ্বরে স্নান সারেন ওয়াংচুক এবং যোগী।
