
২০১৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভার ক্যাবিনেট। সেই প্রস্তাব এখনও কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে।
এরইমধ্যে মঙ্গলবার ফের একবার রাজ্যসভায় রাজ্যের নাম পরিবর্তনের দাবি উস্কে দিয়েছেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিকে, নাম পরিবর্তন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে সাম্প্রতিক কালে।
পশ্চিমবঙ্গের নাম বাংলা করা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের শাসক দল বিজেপি-তৃণমূল কাদা ছোড়াছুড়িও কম হয়নি।







