আদালতে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ

0
415
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতার সিটি সিভিল কোর্ট চত্ত্বরে এক বিচারকের দেহরক্ষীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রে খবর, নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
মৃত পুলিশ কর্মীর নাম গোপাল নাথ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ৯এমএম পিস্তল। সক্কাল সক্কাল গুলির আওয়াজ শুনে সকলে ছুটে এসে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে পৌঁছে যান হেয়ার স্ট্রিট থানার পুলিশ হোমিসাইড শাখার আধিকারিক, পুলিশ কুকুর। পুলিশের দাবি, ওই ৯ এমএম পিস্তলটি তাঁর নিজস্ব সার্ভিস বন্দুক। তবে মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের মনে।