গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লিতে শুরু ভোট, শামিল রাষ্ট্রপতি-রাহুল-জয়শঙ্কররা  

    দিল্লিতে শুরু ভোট, শামিল রাষ্ট্রপতি-রাহুল-জয়শঙ্কররা  

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    আপ-র হ্যাট্রিক নাকি এবার পালাবদল রাজধানী দিল্লিতে? হাইভোল্টেজ প্রচার শেষে নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে শুরু হয়েছে ভোটগ্রহণ।

     

    ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভাগ্য পরীক্ষা চলছে ৬৯৯ জন প্রার্থীর। রাজধানীর সমস্ত রাজনৈতিক দলের ভাগ্যগণনা ঠিক করবেন ১ কোটি ৫৬ লক্ষ ভোটার। বুধবার সকাল সকাল বুথে গিয়ে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লির নির্মাণ ভবনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, তুঘলক ক্রেসেন্টে গিয়ে সস্ত্রীক ভোট দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা, বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ-সহ অন্যান্য ভিভিআইপিরা। ভোট দেওয়ার আগে এদিন কালকাজি মন্দিরে পুজো দেন জঙ্গপুরা কেন্দ্রের আপ প্রার্থী মণীশ সিসোদিয়া।

     

    ভোট দান করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।  পাশাপাশি ভোট কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ার মতো।