
সুইডেনের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুকবাজের হামলায় কমপক্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
সুইডেনের রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। এক জন বন্দুকবাজ ওই শিক্ষাকেন্দ্রে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়েছেন। পুলিশ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পড়ুয়াদের বাইরে বার হতে দেওয়া হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেললেও প্রথমে বন্দুকবাজকে কব্জায় আনা সম্ভব হয়নি।
পরে পুলিশের গুলিতে তাঁর মৃত্য়ু হয়। সুইডেনের ক্রিস্টারসন হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি আমাদের দেশের ইতিহাসের এক বেদনাদায়ক ঘটনা।






