গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International গাজা দখল নেবে আমেরিকা, ঘোষণা ট্রাম্পের 

    গাজা দখল নেবে আমেরিকা, ঘোষণা ট্রাম্পের 

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকাই। এমনই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    শুধু তা-ই নয়, গাজাকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে তোলার কথাও শোনা গিয়েছে ট্রাম্পের কণ্ঠে। তিনি জানান, ইজরায়েলি এবং প্যালেস্টাইনের সংঘাতে এত দিন আমেরিকা যে নীতি নিয়েছে তা ভেঙে দেবেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন আমেরিকা সফরে। মঙ্গলবার তাঁর সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্বভাবতই, সেই বৈঠকে আলোচনার অন্যতম বিষয়ই ছিল ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। সেই বৈঠকের পর নেতানিয়াহু এবং ট্রাম্প যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানেই গাজা দখলের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে তিনি এ-ও জানান, গাজা ভূখণ্ড থেকে প্যালেস্টাইনদের স্থায়ী ভাবে প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসন করার কথাও ভাবা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে একমত নেতানিয়াহু। আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি বলেন, ট্রাম্প সাধারণ ধারণার খোলস ভেঙে ফেলার চেষ্টা করছেন।
    এদিকে, যুদ্ধবিরতির পরও দ্রুত নিহত প্যালেস্টাইনির সংখ্যা বাড়ছে গাজ়া ভূখণ্ডে। তবে নতুন করে ইজরায়েলি ফৌজের হামলায় নয়, পুরনো আক্রমণের মৃত্যুর ঘটনা সামনে আসছে।