গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata কাঁকুড়গাছিতে খারাপ পয়েন্ট, বিপাকে ট্রেন যাত্রীরা

    কাঁকুড়গাছিতে খারাপ পয়েন্ট, বিপাকে ট্রেন যাত্রীরা

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপের জেরে বুধবার ঘন্টাখানেকেরও বেশি সময় ব্যাহত ট্রেন চলাচল। যার জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
    যাত্রীদের অভিযোগ, বুধবার দুপুর ১২টা ১৪ মিনিট নাগাদ দমদম থেকে শিয়ালদহের মাঝে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেল সূত্রে খবর, ডাউন ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারেনি। ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করা হয়। বাতিল করা হয় বেশ কিছু আপ ট্রেন।
    দুপুর দেড়টা নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা। ট্রেন বিভ্রাটের জেরে অনেকেই এদিন লাইন ধরে হাঁটা শুরু করেন।