গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International বাংলাদেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ 

    বাংলাদেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ 

    0
    93
    ছবি সৌজন্যে :ফেসবুক
    দিল্লির মতো বাংলাদেশেও ঢাকা শহর ও সংলগ্ন অঞ্চল নিয়ে রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হয়েছে। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মহম্মদ আবুল আজাদ মজুমদার।
    রাজধানী ঢাকা, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার এবং নারায়ণগঞ্জ নিয়ে এই রাজধানী মহানগর সরকার গঠনের কথা বিবেচনা করা যেতে পারে। রিপোর্টে কমিশন বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যা এবং পরিষেবার কথা বিবেচনা করে দিল্লির মতো সরকার নিয়ন্ত্রিত একটি রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের অন্য প্রদেশগুলির মতো রাজধানী অঞ্চলেও একটি নির্বাচিত আইনসভা এবং স্থানীয় সরকার রাখার সুপারিশ করেছে কমিশন। যদিও ঢাকা এবং সংলগ্ন অঞ্চল নিয়ে এই রাজধানী মহানগর সরকার গঠনের রূপরেখা কেমন হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। বস্তুত, বাংলাদেশে স্থানীয় সরকার সংস্কারের জন্যও একটি কমিশন গঠন করেছে ইউনূস প্রশাসন। মঙ্গলবার স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট জমা প়ড়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। তাতে ১৫ দফা সংস্কারের সুপারিশ করেছে তারা।
    অতীতে স্থানীয় সরকারগুলির উপর দলীয় নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে স্থানীয় সরকারগুলিতে এককেন্দ্রিক শাসনব্যবস্থার অবসান নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।