গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata শিল্পমঞ্চে ঝাড়খণ্ডের বিজ্ঞাপন সোরেনের, সৌরভের বার্তা

    শিল্পমঞ্চে ঝাড়খণ্ডের বিজ্ঞাপন সোরেনের, সৌরভের বার্তা

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পশ্চিমবঙ্গের সঙ্গে হাত মিলিয়ে ঝাড়খণ্ডকে শিল্পক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন হেমন্ত সোরেন। বুধবার বিশ্ববঙ্গ সম্মেলনের প্রথম দিনে সস্ত্রীক মঞ্চে হাজির ছিলেন হেমন্ত সোরেন।

    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের উদ্দেশে কার্যত তাঁর রাজ্যে শিল্প সম্ভাবনার কথা বলেছেন হেমন্ত সোরেন। মঞ্চ থেকে সরাসরি বলেছেন ঝাড়খণ্ড খনিজ সম্পদের রাজ্য। প্রায় ৪০ শতাংশ বেশি খনিজ সম্পদ এখানে পাওয়া যায়। বাণিজ্য সম্মেলনে আগত শিল্পপতিদের নিজেদের রাজ্যেও স্বাগত জানিয়েছেন তিনি। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু ক্রিকেট নয়, পশ্চিমবঙ্গ ফুটবলেরও ভক্ত সেকথাও তুলে ধরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যের ব্যবসায়িক পরিমণ্ডলকে আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়েছে। তিনি নিজেও এরাজ্যে একটা ক্ষুদ্র বিনিয়োগ করেছেন সেকথাও বলেছেন। I