
পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়েই তাঁর শিল্পনীতি। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন-র মঞ্চ থেকে সেকথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে যেকোনও শিল্পস্থাপনের জন্য আদর্শ সেকথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে এনেছেন দেউচা পাচামির প্রসঙ্গ। শিল্পপতিদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাইলে বৃহস্পতিবার থেকেই বীরভূমের দেউচা পাচামির কয়লাখনিতে উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে। তাঁর দাবি এখানে যা কয়লা রয়েছে তাতে ১০০ বছর বিদ্যুতের খামতি থাকবে না রাজ্যে। লক্ষাধিক কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। বিজিবিএসের মঞ্চে সজ্জন জিন্দাল বলেছেন ১৬ হাজার কোটি বিনিয়োগে শালবনিতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। সঞ্জীব গোয়েঙ্কাও নোর্জি সেক্টরে বড় বিনিয়োগের করার ঘোষণা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডানকুনি-কল্যাণী, খড়গপুর-মোড়গ্রাম, পুরুলিয়া-জোকা সহ কিছু পণ্য করিডর নির্মাণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
