গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata আগের ৭ বিজিবিএসে ১৯ লাখ কোটি লগ্নি ঃ মুখ্যমন্ত্রী

    আগের ৭ বিজিবিএসে ১৯ লাখ কোটি লগ্নি ঃ মুখ্যমন্ত্রী

    0
    80
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অষ্টম বিশ্ববঙ্গ সম্মেলনে আগের ৭ বারের প্রাপ্তির হিসেব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রথম দিনের সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগের ৭ বিজিবিএসে ১৯ লাখ কোটিরও বেশি লগ্নি এসেছে এরাজ্যে। তারমধ্যে ১৩ লাখ কোটির কাজ হয়ে গিয়েছে। বাকি ৬ লাখ কোটি অর্থ দিয়ে বিভিন্ন কাজ চলছে। বাণিজ্য সম্মেলনের সুফল পেয়েছে এরাজ্য। এছাড়া মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সৌরভ গাঙ্গুলিরা জানিয়েছেন কীভাবে এখানে শিল্পের প্রসারে ভালভাবে কাজ চলছে।

    বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইওন ক্যান পনসো, শিল্পপতি মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দাল, হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কারা।