গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata সপ্তাহান্তে ফের পারদ পতনের ইঙ্গিত বঙ্গে

    সপ্তাহান্তে ফের পারদ পতনের ইঙ্গিত বঙ্গে

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। তবে কুয়াশার চাদরে মুড়েছে চারপাশ। কিন্তু সপ্তাহান্তে ফের নামবে পারদ।

    সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে হালকা শীতের আমেজ, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই উধাও হবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। একধাক্কায় ৪ ডিগ্রি নামতে পারে পারদ। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে শীতের আমেজ। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের নয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায়। তবে আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস।বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ৩ জেলায় দাপট দেখাবে কুয়াশা। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।