গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International মুজিবের বাড়ির ইট, কাঠ, লোহা নিচ্ছে মানুষ! লোপাট বই

    মুজিবের বাড়ির ইট, কাঠ, লোহা নিচ্ছে মানুষ! লোপাট বই

    0
    113
    ছবি : সংগৃহীত
    ঢাকার ৩২ নং ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ধ্বংসলীলা চালানোর পর বাড়ি ভেঙে ইট, কাঠ, লোহাও নিয়ে যাচ্ছেন মানুষ। যাঁরা এগুলি নিচ্ছেন, তাঁরা অধিকাংশই নিম্নবিত্ত সাধারণ মানুষ।
    মূলত লোহা, কাঠ বিক্রি করে কিছু অর্থ উপার্জনই তাঁদের লক্ষ্য বলে খবর। বুধবার রাত থেকে ধানমন্ডিতে অশান্তি শুরু হয়। ছ’তলা ভবনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সেই জাদুঘর ভাঙা হয়েছে। অনেক মূল্যবান এবং দুষ্প্রাপ্য বই ওই জাদুঘরে ছিল। সে সব তুলে নিয়ে যাচ্ছেন অনেকেই। কেউ হাতে করে কয়েকটি বই নিয়ে যাচ্ছেন। কেউ কেউ রিকশা ডেকে বইয়ের বড় বড় কার্টন নিয়ে যাচ্ছেন। মুজিবের স্মৃতিবিজড়িত বই ছাড়াও ওই পরিবারের সদস্যদের লেখা বইও জাদুঘরে ছিল। বুধবার রাত থেকেই শেখ মুজিবের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ। বাড়িতে ঢুকে দেদারে তাঁরা ভাঙচুর করেছেন । এমনকি, বাড়ির একাংশে আগুনও লাগিয়ে দেওয়া হয়।
    তার পর সারা রাত বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলেছে। বৃহস্পতিবার সকাল থেকেও ভাঙা হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি।