ছুটি চেয়ে না পেয়ে ছুরি নিয়ে হামলা কারিগরি ভবনের কর্মীর

0
188
ছবি সৌজন্যে : নিজস্ব

ছুটি চেয়ে না পাওয়ায় ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠেছে কারিগরি ভবনের কর্মীর বিরুদ্ধে। নিউটাউনের কারিগরি ভবনের ওই কর্মীর রক্তাক্ত ছুরি হাতে রাস্তায় ঘোরাঘুরির ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে অভিযুক্ত ওই সরকারি কর্মীর ছুটি বাতিল হওয়ায় বৃহস্পতিবার ছুরি নিয়ে কারিগরি ভবনে ঢুকে পড়েন। এরপর ৩ কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে। এরপরেই ওই রক্তমাখা ছুরি নিয়ে রাস্তায় ধরে হাঁটতে শুরু করেন। পুলিশকর্মীরা বাধা দিতে গেলে তাদেরকেও হামলা করেন বলে অভিযোগ। জানা গিয়েছে অমিত কুমার সরকার নামে ওই ব্যক্তি মানসিক সমস্যা রয়েছে।

পরে অভিযুক্ত অমিত কুমার সরকারকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ছুরিটি। ওই ছুরি তিনি কোথা থেকে পেয়েছেন খতিয়ে দেখছে পুলিশ।